সহিহ বুখারী অঃ->মাগাযী বাব->পরিচ্ছেদ নেই হাঃ-৩৯৮৫

আবূ উসায়দ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, বদর যুদ্ধের দিন রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে, তারা তোমাদের নিকটবর্তী হলে তাদের প্রতি তীর চালনা করবে এবং তীর ব্যবহারে সংযম অবলম্বন করবে। [২৯০০] (আ.প্র. ৩৬৯০, ই.ফা. ৩৬৯৩)


সুনানে আবু দাউদ অঃ->জিহাদ বাব->যুদ্ধক্ষেত্রে সারিবদ্ধভাবে অবস্থান করা হাঃ-২৬৬৩

হামযাহ ইবনু আবূ উসাইদ (রহঃ) হতে তার পিতা থেকে বর্নিতঃ

তিনি (পিতা) বলেন, আমরা বদর প্রান্তরে সারিবদ্ধ হওয়ার সময় রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ শত্রুসৈন্য তোমাদের নাগালে এসে গেলে তোমরা তীর ছুড়বে এবং কিছু তীর অবশিষ্ট রাখবে।