ইব্ন উমর (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বদরে কূপের কাছে দাঁড়িয়ে বললেন, তোমাদের প্রভু তোমাদের সাথে যে ওয়াদা করেছিলেন তা যথার্থ রূপে পেয়েছ কি? তিনি বললেন, আমি এখন তাদের যা বলছি তা তারা শুনতে পাচ্ছে। এ কথা আয়েশা (রাঃ)-কে বলা হলে তিনি বললেন, এটা ইব্ন উমর (রাঃ)-এর ধারনা। প্রকৃত পক্ষে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছিলেন, তারা এখন বুঝতে পারছে যে আমি তাদের যা বলেছিলাম তা ছিল সত্য। অতঃপর আয়েশা (রাঃ) (আরবী¬) (মৃতকে তো তুমি কথা শুনাতে পারবে না, বধিরকেও পারবেনা আহবান শুনাতে, যখন তারা পিঠ ফিরিয়ে চলে যায়) এই আয়াত পাঠ করলেন।