আবদুল হামীদ ইব্ন সালামা আনসারী (রঃ) থেকে বর্নিতঃ
তিনি মুসলমান হলে তাঁর স্ত্রী মুসলমান হতে অস্বীকার করলো। তাদের এক নাবালেগ সন্তান ছিল। সে আসলে নবী (সাঃ) তার পিতাকে এখানে আর মাতাকে ওখানে বসিয়ে ছেলেকে ইখতিয়ার দিয়ে দু’আ করলেনঃ হে আল্লাহ্! একে হিদায়ত (সুবুদ্ধি) দান করুন। তখন সেই ছেলে তাঁর পিতার নিকট চলে গেল।
ইসমু মুবহাম বা নাম অজ্ঞাত থেকে বর্নিতঃ
তার পিতা-মাতা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এ সামনে (সন্তানের তত্ত্বাবধানের ব্যাপারে) বিবাদ পেশ করে। তাদের একজন ছিল কাফের, অপরজন মুসলমান। তিনি সন্তানকে এখতিয়ার দিলে সে কাফেরের প্রতি আকৃষ্ট হয়। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ হে আল্লাহ! তাকে হেদায়াত দান করুন। অতঃপর সে মুসলমানের প্রতি আকৃষ্ট হয়। এতএব তিনি তাকে মুসলমানের সাথে থাকার ফয়সালা দেন। [২৩৫২]
এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...