সহিহ মুসলিম অঃ->সাহাবা (রাযিঃ)- গণের ফযীলত (মর্যাদা) বাব->উম্মুল মু’মিনীন খাদীজাহ্ (রাঃ)-এর ফযিলত হাঃ-৬১৬৮

ইসমা‘ঈল থেকে বর্নিতঃ

তিনি বলেন আমি ‘আবদুল্লাহ ইবনু আবূ আওফাকে বললাম, রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কি খাদীজাহ্ (রাঃ)-কে জান্নাতের মাঝে কোন গৃহের সুখবর দিয়েছেন? বললেন, হ্যাঁ তাকে জান্নাতের মাঝে একটি মুক্তা দিয়ে তৈরি গৃহের সুখবর দিয়েছেন। যেখানে কোন রকম হট্টগোল আর দুঃখ-বেদনা নেই। (ই.ফা. ৬০৫৬, ই.সে. ৬০৯৩)