‘আয়িশাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, জনৈক ক্বায়িফ এলো এবং রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সেখানে উপস্থিত ছিলেন। উসামাহ্ ইবনু যায়দ ও যায়দ ইবনু হারিসাহ্ তখন ঘুমন্ত ছিলেন। ক্বায়িফ তাদের দেখে বললেন, এদের উভয়ের পা-গুলো পরস্পর পরস্পর থেকে অভিন্ন। এ মন্তব্যে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) খুশী হলেন এবং ‘আয়িশা (রাঃ)-কে অবহিত করেন। (ই.ফা. ৩৪৮৪, ই.সে. ৩৪৮৩)