সহিহ বুখারী অঃ->আনসারগণের মর্যাদা বাব->সা’দ ইব্‌নু আবূ ওয়াক্কাস (রাঃ) - এর ইসলাম গ্রহন। হাঃ-৩৮৫৮

সা’দ ইব্‌নু আবূ ওয়াক্কাস (রাঃ) থেকে বর্নিতঃ

সা’দ ইব্‌নু আবূ ওয়াক্কাস (রাঃ) বলেন, যেদিন আমি ইসলাম গ্রহন করলাম সেদিন ছাড়া তার পূর্বে কেউ ইসলাম গ্রহন করেনি। আর আমি সাতদিন পর্যন্ত (বয়স্কদের মধ্যে) ইসলাম গ্রহনকারী তৃতীয় জন ছিলাম। (আধুনিক প্রকাশনীঃ ৩৫৭১, ইসলামী ফাউন্ডেশনঃ ৩৫৭৬)


সুনানে ইবনে মাজাহ অঃ->ভূমিকা বাব->সা‘দ বিন আবী ওয়াক্কাস (রাঃ)-এর সম্মান হাঃ-১৩২

সা‘দ বিন আবূ ওয়াক্কাস (রাঃ) থেকে বর্নিতঃ

যেদিন আমি ইসলাম গ্রহণ করি, সেদিন আর কেউ ইসলাম গ্রহণ করেনি। কিন্তু আমি আমার ইসলাম গ্রহণের বিষয়টি সাত দিন যাবৎ গোপন রাখি। আমি ইসলাম গ্রহণকারী তৃতীয় ব্যক্তি। [১৩০]