সহিহ বুখারী অঃ→মাগাযী বাব→পরিচ্ছেদ নেই হাঃ-৪০৬০

আবূ ‘উসমান (রহ.) থেকে বর্নিতঃ

তিনি বলেন, যে দিনগুলোতে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যুদ্ধ করেছেন তার কোন এক সময়ে ত্বলহা এবং সা‘দ (রাঃ) ব্যতীত অন্য কেউ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে ছিলেন না। হাদীসটি আবূ ‘উসমান (রাঃ) তাদের উভয়ের নিকট থেকে শুনে বর্ণনা করেছেন। [৩৭২২, ৩৭২৩] (আধুনিক প্রকাশনীঃ ৩৭৫৮, ইসলামী ফাউন্ডেশনঃ ৩৭৬১)


সহিহ মুসলিম অঃ→সাহাবা (রাযিঃ)- গণের ফযীলত (মর্যাদা) বাব→তালহা ও যুবায়র (রাঃ)-এর ফযীলাত হাঃ-৬১৩৬

আবূ ‘উসমান (রাঃ) থেকে বর্নিতঃ

যখন রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কাফিরদের সঙ্গে যুদ্ধ করছিলেন, তখন কোন কোন দিন তাল্হাহ্ এবং সা’দ (রাঃ) ছাড়া আর কেউই রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে ছিল না। এটি তাদের দু’জনের বর্ণিত হাদীস। (ই.ফা. ৬০২৪, ই.সে. ৬০৬২)


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...