সহিহ বুখারী অঃ->সাহাবীগণের মর্যাদা বাব->ফাতিমা রাযিআল্লাহু তা’আলা আনহা-এর মর্যাদা। হাঃ-৩৭৬৭

মিসওয়ার ইব্‌ন মাখরামা (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ফাতিমা আমার (দেহের) অংশ। যে তাঁকে অসন্তুষ্ট করল সে আমাকেই অসন্তুষ্ট করল। (আধুনিক প্রকাশনীঃ ৩৪৮৪, ইসলামী ফাউন্ডেশনঃ ৩৪৯২*)