সহিহ মুসলিম অঃ→সালাত বাব→একটি মাত্র কাপড় পরিধান করে সলাত আদায় করা এবং তা পরিধান করার নিয়ম বিধান হাঃ-১০৩৮

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ তোমাদের কোন ব্যক্তি যেন এক কাপড় পড়ে এমন অবস্থায় সলাত না পড়ে যে, তার কাঁধে ঐ কাপড়ের কোন অংশ নেই। (ই.ফা. ১০৩২, ই.সে. ১০৪২)


সুনান নাসাঈ অঃ→কিব্‌লা বাব→পুরুষের এমন এক বস্ত্রে সালাত আদায় করা যার কোন অংশ স্কন্ধের উপর না থাকে হাঃ-৭৬৯

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন : রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন : তোমাদের কেউ যেন এমন এক কাপড়ে সালাত আদায় না করে যার কিছু অংশ তার স্কন্ধে না থাকে।


সুনানে আবু দাউদ অঃ→সালাত (নামায) বাব→সলাত বৈধ হওয়ার জন্য যতটুকু কাপড় জরুরী হাঃ-৬২৬

আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমাদের কেউ যেন কাঁধ খোলা রেখে এক কাপড়ে সলাত আদায় না করে। সহীহঃ বুখারী ও মুসলিম


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...