সুনান নাসাঈ অঃ->তালাক বাব->কোন কথা বলে, এর বাহ্যিক অর্থ উদ্দেশ্য না করা হাঃ-৩৪৩৮

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সাঃ) বলেছেনঃ দেখ, আল্লাহ্‌ তা’আলা কিরূপে আমার থেকে কুরায়শের গালি ও অভিসম্পাত দূর করেছেন। তারা তো গালি দিতেছে ‘মুযাম্‌মাম’ (নিন্দিত)- কে এবং অভিসম্পাত দিতেছে মুযাম্‌মামকে, অথচ আমি হলাম মুহাম্মাদ (সাঃ) (প্রশংসিত)।