সহিহ বুখারী অঃ->ফাযায়িলুল কোরআন বাব->কুরআন কুরায়শ এবং আরবদের ভাষায় অবতীর্ণ হয়েছে। হাঃ-৪৯৮৪

আনাস ইব্‌নু মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, ‘উসমান (রাঃ) যায়দ ইব্‌নু সাবিত (রাঃ), সা’ঈদ ইব্‌নুল ‘আস (রাঃ), ‘আব্দুল্লাহ্‌ ইব্‌নু যুবায়র (রাঃ) এবং ‘আবদুর রহমান ইব্‌নু হারিস ইব্‌নু হিশাম (রাঃ)– কে পবিত্র কুরআন গ্রন্থাগারে লিপিবদ্ধ করার জন্য আদেশ দিলেন এবং তাদেরকে বললেন, আল কুরআনের কোন শব্দের আরাবী হওয়ার ব্যাপারে যায়দ ইবনু সাবিতের সঙ্গে তোমাদের মতভেদ দেখা দিলে তোমরা তা কুরাইশদের ভাষায় লিপিবদ্ধ করবে। কারণ, কুরআন তাদের ভাষায় অবতীর্ণ হয়েছে। অতএব তাঁরা তা-ই করলেন।(আধুনিক প্রকাশনীঃ ৪৬১৪, ইসলামী ফাউন্ডেশনঃ ৪৬১৯)