সহিহ বুখারী অঃ→কুরআন তিলাওয়াতের সিজ্‌দা বাব→সূরা স-দ-এর সিজদা। হাঃ-১০৬৯

ইব্‌নু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, সূরা স-দ-এর সিজদা অত্যাবশ্যক সিজদাসমূহের মধ্যে গণ্য নয়। তবে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে আমি তিলাওয়াতের পর সিজদা করতে দেখেছি।


সুনানে আবু দাউদ অঃ→কুরআন তিলাওয়াতের সিজদাসমূহ বাব→সূরাহ সোয়াদের সিজদা হাঃ-১৪০৯

ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, সূরাহ সোয়াদের সিজদা আবশ্যক নয়। তবে আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে এখানে সিজদা করতে দেখেছি। সহীহ : বুখারী।


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...