সহিহ বুখারী অঃ->জানাযা বাব->মহিলা ও পুরুষের (জানাযার সালাতে) ইমাম কোথায় দাঁড়াবেন? হাঃ-১৩৩২

সামুরা ইব্‌নু জুন্‌দাব (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পশ্চাতে আমি এমন এক স্ত্রীলোকের জানাযায় সালাত আদায় করেছিলাম, যে নিফাসের অবস্থায় মারা গিয়েছিলন। তিনি তার ( স্ত্রীলোকটির) মাঝ বরাবর দাঁড়িয়েছিলেন।


সুনানে আবু দাউদ অঃ->জানাযা বাব->জানাযা সলাতে ইমাম কোথায় দাঁড়াবেন হাঃ-৩১৯৫

সামুরাহ ইবনু জুনদুব (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর পিছনে এক মহিলার জানাযা পড়েছি। তিনি নিফাসগ্রস্থ অবস্থায় মারা যান। তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জানাযায় তার দেহের মাঝ বরাবর দাঁড়িয়েছিলেন। সহীহ : আহকাম (১১০)।


সুনানে ইবনে মাজাহ অঃ->জানাযাহ বাব->জানাযার সলাতে ইমামের দাঁড়ানোর স্থান। হাঃ-১৪৯৩

আল-ফাযারী (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) নিফাসগ্রস্থ অবস্থায় মৃত্যুবরণকারী এক মহিলার জানাযার সলাত পড়েন এবং তিনি তাঁর মাঝ বরাবর দাঁড়ান। [১৪৯২]