সহিহ মুসলিম অঃ→সালাম বাব→কাঁকলাস (টিকটিকি) মেরে ফেলা মুস্তাহাব হাঃ-৫৭৩৫

উম্মু শারীক (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁকে কাঁকলাস মেরে ফেলতে নির্দেশ দিয়েছেন। কিন্তু ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) বর্ণিত হাদীসে (শুধু) ‘নির্দেশ করেছেন’ রয়েছে, (অর্থাৎ, ‘তাকে’ শব্দটি নেই)। (ই.ফা. ৫৬৪৭, ই.সে. ৫৬৭৭)


সুনান নাসাঈ অঃ→হজ্জের বিধি-বিধানসমূহ বাব→টিকটিকি মারা হাঃ-২৮৮৫

উম্মু শরীক (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে টিকটিকি হত্যা করতে আদেশ করেছেন।


সুনানে ইবনে মাজাহ অঃ→শিকার বাব→নিধন হাঃ-৩২২৮

উম্মু শারীক (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকে গিরগিটি হত্যা করার নির্দেশ দেন। [৩২২৮]


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...