সহিহ বুখারী অঃ->সৃষ্টির সূচনা বাব->জাহান্নামের বিবরণ আর তা হতে সৃষ্ট বস্তু। হাঃ-৩২৬৬

ইয়া’লা (রাঃ) এর পিতা থেকে বর্নিতঃ

তিনি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে মিম্বারে তিলওয়াত করতে শুনেছেন, “আর তারা ডাকবে, হে মালিক।” (সূরা যুখরুফঃ ৭৭)


সহিহ বুখারী অঃ->বিয়ে-শাদী বাব->‘আয্‌ল প্রসঙ্গে হাঃ-৫২০৮

জাবির (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমরা ‘আযল করতাম। সে সময় কুরআন অবতীর্ণ হচ্ছিল।(আধুনিক প্রকাশনী- ৪৮২৬, ইসলামিক ফাউন্ডেশন- ৪৮২৯)


সহিহ বুখারী অঃ->বিয়ে-শাদী বাব->‘আয্‌ল প্রসঙ্গে হাঃ-৫২০৯

অন্য সূত্র থেকেও জাবির (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমরা রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) - এর যুগে এবং কুরআন অবতীর্ণ হওয়াকালে ‘আযল করতাম।[৫২০৭; মুসলিম ত্বলাক/২১, হাঃ ১৪৪০, আহমাদ ১৪৩২২](আধুনিক প্রকাশনী- ৪৮২৬, ইসলামিক ফাউন্ডেশন- ৪৮২৯)


সহিহ মুসলিম অঃ->জুমু’আ বাব->জুমু‘আর সলাত এবং খুত্‌বাহ্‌ হালকা করা প্রসঙ্গে হাঃ-১৮৯৬

সফ্‌ওয়ান ইবনু ইয়া’লা ইবনু উমাইয়্যাহ্‌ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে মিম্বারের উপর থেকে পাঠ করতে শুনলেন: “তারা চিৎকার করে বলবে, হে মালিক (জাহান্নামের দারোগা)”- (সূরাহ যুখরুফ ৪৩:৭৭)। (ই.ফা. ১৮৮১, ই.সে. ১৮৮৯)


সুনানে আবু দাউদ অঃ->কুরআনের কিরাআত ও পাঠের নিয়ম বাব->কুরআনের কিরাআত ও পাঠের নিয়ম হাঃ-৩৯৯২

সাফওয়ান ইবনু ইয়া’লা তার পিতা থেকে বর্নিতঃ

তিনি বলেছেন, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে মিম্বারের উপর এই আয়াত এভাবে পড়তে শুনেছিঃ (আরবী)। এই আয়াত ‘ইয়া মা-লা’ পড়া হয়ে থাকে।