সুনানে আবু দাউদ অঃ->জিহাদ বাব->গনীমাতের মাল আত্মসাৎকারীর শাস্তি হাঃ-২৭১৫

আমর ইবনু শু’আইব (রহঃ) হতে পর্যায়ক্রমে তার পিতা ও দাদার সূত্র থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম), আবূ বাকর্ (রাঃ) ও ‘উমার (রাঃ) গনীমাত আত্নসাৎকারীর মালপত্র পুড়িয়ে ফেলেন এবং তাকে দৈহিক শাস্তি প্রদান করেন। দুর্বলঃ মিশকাত (৪০১৩)। বর্ননাকারী ‘আবদুল ওয়াহ্হাবের বর্ণনায় ‘গনীমাত আত্নসাৎকারীকে তার প্রাপ্য বঞ্চিত করার কথা উল্লেখ নেই’। দুর্বল মাক্বতু।