সহিহ মুসলিম অঃ->সাহাবা (রাযিঃ)- গণের ফযীলত (মর্যাদা) বাব->‘আবদুল্লাহ ইবনু জা’ফার (রাঃ)-এর ফযিলত হাঃ-৬১৬০

আবদুল্লাহ ইবনু আবূ মূলাইকাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

আবদুল্লাহ ইবনু জা’ফার (রাঃ) আবদুল্লাহ ইবনু যুবায়র (রাঃ)-কে বললেন, তোমার স্মরণ আছে কি যখন আমি তুমি এবং ইবনু ‘আব্বাস রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে একত্রিত হয়েছিলাম? সে সময় আমাকে তিনি আরোহণ করালেন, আর তোমাকে ছেড়ে দিলেন। তিনি বললেন, হ্যাঁ। (ই.ফা. ৬০৪৮, ই.সে. ৬০৮৫)