সহিহ বুখারী অঃ->আযান বাব->মাগরিবের সালাতে উচ্চৈঃস্বরে কিরাআত পাঠ । হাঃ-৭৬৫

জুবায়র ইব্‌নু মুত’ইম (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে মাগরিবের সালাতে সূরা আত-তূর পড়তে শুনেছি।


সহিহ বুখারী অঃ->মাগাযী বাব->পরিচ্ছেদ নেই হাঃ-৪০২৩

যুবায়র (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে মাগরিবের সলাতে সূরা তূর পড়তে শুনেছি। এ ঘটনা থেকেই সর্বপ্রথম ঈমান আমার অন্তরে স্থান করে নেয়। [৭৬৫] (আ.প্র. ৩৭২৪, ই.ফা. ৩৭২৮)


সুনান নাসাঈ অঃ->সালাত আরম্ভ করা বাব->মাগরিবে সূরা তূর পাঠ করা হাঃ-৯৮৭

জুবায়র ইব্‌ন মুতয়িম (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, মাগরিবের সালাতে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে সূরা তূর পড়তে শুনেছি।