জামে' আত-তিরমিজি অঃ->জিহাদ বাব->একাকী ভ্রমণ করা অনুচিত হাঃ-১৬৭৩

ইবনু উমার (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ একাকী ভ্রমণে যে কি (অনিষ্ট) রয়েছে, তা আমি যে রকম জানি, অন্যরাও সে রকম জানলে কোন ভ্রমণকারীই রাতে একাকী ভ্রমণ করত না। সহীহ্, ইবনু মা-জাহ (৩৭৬৮), বুখারী


সুনানে ইবনে মাজাহ অঃ->শিষ্টাচার বাব->একাকীত্ব অপছন্দনীয় হাঃ-৩৭৬৮

ইবনু উমার (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমাদের কেউ যদি জানতো যে, একাকীত্বের মধ্যে কী (বিপদ) আছে, তবে সে রাতে একা চলাচল করতো না। [৩১০০]