সহিহ বুখারী অঃ->জিহাদ বাব->জান্নাত হল তলোয়ারের ঝলকানির তলে। হাঃ-২৮১৮

‘উমর ইব্‌নু ‘উবায়দুল্লাহ্‌-এর আযাদকৃত গোলাম ও তার কাতিব সালিম আবূন নাযর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, ‘আবদুল্লাহ ইব্‌নু আবূ আওফা (রাঃ) তাঁকে লিখেছিলেন যে, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, তোমরা জেনে রাখ, তরবারির ছায়া-তলেই জান্নাত। উয়াইসী (রহঃ) ইব্‌নু আবূ যিনাদ (রহঃ)-এর মাধ্যমে মূসা ইব্‌নু ‘উকবা (রহঃ) থেকে হাদীস বর্ণনার ব্যাপারে মু‘আবিয়াহ ইব্‌নু ‘আম্‌র (রহঃ) আবূ ইসহাক (রহঃ)-এর মাধ্যমে মূসা ইব্‌নু ‘উকবা (রাঃ) হতে বর্ণিত হাদীসের অনুসরণ করেছেন।


সহিহ বুখারী অঃ->আকাঙ্ক্ষা বাব->শত্রুর মুখোমুখী হবার কামনা নিষিদ্ধ। হাঃ-৭২৩৭

আবূ নাযর সালিম (রাঃ) থেকে বর্নিতঃ

আবূ নাযর সালিম (রাঃ) ‘উমর ইব্‌নু ‘উবাইদুল্লাহ্র আযাদ করা গোলাম এবং তার কাতিব (সচিব) ছিলেন, বর্ণনা করেন। তিনি বলেন, তার কাছে ‘আবদুল্লাহ্ ইব্‌নু আবূ আওফা (রাঃ) চিঠি লিখলেন, আমি তা পড়লাম। তাতে লেখা ছিল, রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ শত্রুর মুখোমুখী হওয়ার কামনা করো না বরং আল্লাহ্ তা’আলার কাছে নিরাপত্তা কামনা কর। (আধুনিক প্রকাশনী- ৬৭৩০, ইসলামিক ফাউন্ডেশন- ৬৭৪৩)