সহিহ বুখারী অঃ→হজ্জ বাব→সকাল পর্যন্ত যুল-হুলাইফায় রাত্রি অতিবাহিত করা। হাঃ-১৫৪৭

আনাস ইবনে মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মদীনায় যোহরের সালাত চার রাক’আত আদায় করেন এবং যুল-হুলাইফায় পৌঁছে আসরের সালাত দু’রাক’আত আদায় করেন। রাবী বলেন, আমার ধারণা যে, তিনি ভোর পর্যন্ত সেখানে রাত যাপন করেন। (১০৮৯) (আঃপ্রঃ ১৪৪৫, ইঃফাঃ ১৪৫১)


সহিহ বুখারী অঃ→হজ্জ বাব→উচ্চৈঃস্বরে তালবিয়া পড়া। হাঃ-১৫৪৮

আনাস ইব্‌নু মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যোহরের সালাত মদীনায় চার রাক’আত আদায় করলেন এবং ‘আসরের সালাত যুল-হুলাইফায় দু’রাক’আত আদায় করেন। আমি শুনতে পেলাম তাঁরা সকলে উচ্চৈঃস্বরে হজ্জ ও ‘উমরাহ’র তালবিয়া পাঠ করছেন [৫৫]। (১৫৪০) (আঃপ্রঃ ১৪৪৬, ইঃফাঃ ১৪৫২)


মুয়াত্তা ইমাম মালিক অঃ→কুরআন বাব→আল্লাহর যিকরের বর্ণনা হাঃ-৪৭৭

উমারা ইবনু সাইয়্যাদ (রা) থেকে বর্নিতঃ

সাঈদ ইবনু মুসায়্যাব (র)-কে বলতে শুনেছেন, ‘বাকিয়াতুস সালিহাত’ (যা কুরআনে উল্লেখ করা হয়েছে) সম্পর্কে তিনি বলেছেন, اللهُ أَكْبَرُ وَسُبْحَانَ اللهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللهُ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ হচ্ছে বাকিয়াতুস সালিহাত। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...