সুনানে আবু দাউদ অঃ->জিহাদ বাব->অক্ষম ঘোড়া ও দুর্বল লোকের সাহায্য দান হাঃ-২৫৯৪

জুবাইর ইবনু নুফাইর আল-হাদরামী (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি আবূ দারদা (রাঃ)-কে বলতে শুনেছেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছিঃ তোমরা দুর্বল লোকদেরকে খোঁজ করে আমার কাছে নিয়ে এসো। কেননা তোমরা তোমাদের মধ্যকার দুর্বল লোকদের ওয়াসিলায় রিয্বিক এবং সাহায্য প্রাপ্ত হয়ে থাকো।


জামে' আত-তিরমিজি অঃ->জিহাদ বাব->দুঃস্থ মুসলমানদের ওয়াসিলা দিয়ে বিজয়ের প্রার্থনা করা হাঃ-১৭০২

আবুদ দারদা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছিঃ আমাকে খোঁজ কর তোমাদের মধ্যে যারা নিঃস্ব-দুর্বল তাদের মাঝে। কেননা তোমরা রিযিক এবং সাহায্য-সহযোগীতাপ্রাপ্ত হয়ে থাক অসহায়-দুর্বল লোকদের ওয়াসিলায়। সহীহ্‌, সহীহা (৭৭৯), সহীহ্ আবূ দাঊদ (২৩৩৫), তা’লীকুর রাগীব (১/২৪)