সহিহ বুখারী অঃ→জিহাদ বাব→কারো মৃত্যুকালে তার অস্ত্র বিনষ্ট করা যারা পছন্দ করে না হাঃ-২৯১২

‘আম্‌র ইব্‌নু হারিস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কিছুই রেখে যাননি, কেবল তাঁর অস্ত্র, একটি সাদা খচ্চর ও এক টুকরো জমি, যা সদকা করে গিয়েছিলেন।


সহিহ বুখারী অঃ→খুমুস (এক পঞ্চমাংশ) বাব→নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর ওফাতের পর তাঁর স্ত্রীগণের ব্যয় নির্বাহ। হাঃ-৩০৯৮

‘আম্‌র ইব্‌নু হারিস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, ‘নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর যুদ্ধাস্ত্র, সাদা খচ্চর ও কিছু যমীন ছাড়া কিছুই রেখে যাননি এবং তাও তিনি সদকা হিসেবে রেখে গেছেন।’


সুনান নাসাঈ অঃ→ওয়াক্‌ফ বাব→আল্লাহ্‌র রাস্তায় নিজের মাল দান করা হাঃ-৩৫৯৫

আমর ইব্‌ন হারিস (রাঃ) থেকে বর্নিতঃ

বলেনঃ (আমি দেখেছি), রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর একটি সাদা খচ্চর ও হাতিয়ার ব্যতীত কিছুই রেখে যান নি, আর যমীন তো তিনি সাদাকা করে যান।


সুনান নাসাঈ অঃ→ওয়াক্‌ফ বাব→আল্লাহ্‌র রাস্তায় নিজের মাল দান করা হাঃ-৩৫৯৬

আমর ইব্‌ন হারিস (রাঃ) থেকে বর্নিতঃ

আমি দেখেছি, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর একটি সাদা খচ্চর ও হাতিয়ার ব্যতীত কিছুই রেখে যান নি, আর কিছু যমীন যা তিনি সাদ্‌কা করে যান।


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...