সুনানে ইবনে মাজাহ অঃ->ভূমিকা বাব->জাহমিয়াহ্ সম্প্রদায় যা অমান্য করে হাঃ-১৯১

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, নিশ্চয় আল্লাহ্‌ তাআলা দু' ব্যক্তিকে দেখে হাসবেন, যাদের একজন অপরজনকে হত্যা করার পর দু'জনই জান্নাতবাসী হবে। তাদের একজন আল্লাহ্‌র রাস্তায় জিহাদ করে শহীদ হবে। অতঃপর আল্লাহ্‌ তাআলা হত্যাকারীর তাওবাহ কবূল করবেন, ফলে সে ইসলাম গ্রহণ করে আল্লাহ্‌র রাস্তায় জিহাদ করে শহীদ হবে। [১৮৯]


সুনান নাসাঈ অঃ->জিহাদ বাব->(হত্যাকারী ও নিহত ব্যক্তির জান্নাতে একত্রিত হওয়া) এর ব্যাখ্যা হাঃ-৩১৬৬

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: আল্লাহ্ তা‘আলা দুই ব্যক্তির প্রতি সন্তুষ্টি প্রকাশ করবেন, তাদের একে অন্যকে হত্যা করে- আর উভয়ে জান্নাতে প্রবেশ করে। একজন (তো আল্লাহ্‌র রাস্তায় জিহাদ করে) শহীদ হয়, এরপর আল্লাহ্ তা‘আলা হত্যাকারীকে ক্ষমা করে দেন, তারপর সেও জিহাদ করে এবং শহীদ হয়।