সহিহ বুখারী অঃ->জুমু'আ বাব->জুমু‘আর জন্য পায়ে হেঁটে চলা হাঃ-৯০৭

আবায়া ইব্‌নু রিফা‘আ (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি জুমু‘আর সালাতে যাবার কালে আবূ আব্‌স্‌ (রাঃ)-এর সঙ্গে সাক্ষাৎ হলে তিনি বললেন, আমি আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি যে, যার দু’পা আল্লাহ্‌র পথে ধূলি ধূসরিত হয়, আল্লাহ্ তার জন্য জাহান্নাম হারাম করে দেন।


জামে' আত-তিরমিজি অঃ->জিহাদের ফযিলত বাব->আল্লাহ্ তা‘আলার রাস্তায় যে লোকের পদদ্বয় ধুলি-মলিন হয় তার মর্যাদা হাঃ-১৬৩২

ইয়াযীদ ইবনু আবূ মারইয়াম (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি পায়ে হেটে জুমু‘আর সালাত আদায় করতে যাচ্ছিলাম। এ সময় আবাইয়া ইবনু রিফাআ ইবনু রাফি (রাঃ) আমার সাথে মিলিত হন। তিনি (আমাকে) বললেন, তোমার জন্য সুখবর। আল্লাহ্ তা‘আলার রাস্তায়ই তোমার এই পথ চলা। আবূ আব্‌স (রাঃ)-কে আমি বলতে শুনেছি, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আল্লাহ্ তা‘আলার রাস্তায় যে লোকের পা দুটি ধুলিমলিন হয় তা জাহান্নামের আগুনের জন্য হারাম হয়ে যায়। সহীহ্‌, ইরওয়া (১১৮৩), বুখারী