সুনান নাসাঈ অঃ->জিহাদ বাব->আল্লাহ্‌র রাস্তায় জিহাদকারীর জন্য আল্লাহ্‌ যে বিষয়ের দায়িত্ব গ্রহণ করেছেন হাঃ-৩১২৪

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছিঃ যে আল্লাহ্‌র রাস্তায় জিহাদ করে, আর কে আল্লাহ্‌র রাস্তায় জিহাদ করে তা আল্লাহ্‌ ভাল জানেন, তার উদাহরণ হলো সে রোযাদারের ন্যায়, যে রাত জেগে ইবাদাত করে। আল্লাহ্‌র রাস্তায় মুজাহিদের জন্য আল্লাহ্‌ তা‘আলা দায়িত্ব গ্রহণ করেছেন যে, আল্লাহ্‌ হয়তো তাকে মৃত্যু দান করে জান্নাতে প্রবেশ করাবেন অথবা তাকে পুণ্য অথবা গনীমতের প্রাপ্ত সম্পদসহ নিরাপদে ফিরিয়ে আনবেন।