সহিহ মুসলিম অঃ->প্রশাসন ও নেতৃত্ব বাব->জিহাদ ও রিবাত (শত্রুর মুকাবিলায় বিনিদ্র প্রহরা)- এর ফযীলাত হাঃ-৪৭৮০

আবূ সা’ঈদ খুদরী (রাঃ) থেকে বর্নিতঃ

এক ব্যক্তি নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর কাছে এসে বলল, সর্বোত্তম ব্যক্তি কে? তিনি বললেন, সে মু’মিন যে তার জান ও মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে। সে ব্যক্তি বলল, তারপর কে? তিনি বললেন, যে মু’মিন কোন পাহাড়ী উপত্যকায় নির্জনে বসে তার প্রতিপালকের ‘ইবাদাত করে এবং স্বীয় অনিষ্ট থেকে লোকজনকে রক্ষা করে। (ই.ফা. ৪৭৩৩, ই.সে. ৪৭৩৪)


সহিহ মুসলিম অঃ->প্রশাসন ও নেতৃত্ব বাব->জিহাদ ও রিবাত (শত্রুর মুকাবিলায় বিনিদ্র প্রহরা)- এর ফযীলাত হাঃ-৪৭৮১

আবূ সা’ঈদ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, এক ব্যক্তি বলল, হে আল্লাহর রসূল! সর্বোত্তম ব্যক্তি কে? তিনি বললেন, ঐ ব্যক্তি যে তার জান ও মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে। সে ব্যক্তি বলল, তারপর কে? তিনি বললেন, তারপর হচ্ছে ঐ ব্যক্তি যে সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে কোন নিভৃত উপত্যকায় তার প্রতিপালকের ‘ইবাদাতে মনোনিবেশ করে থাকে এবং লোকজনকে তার নিজ ক্ষতিকারক বিষয়াদি থেকে বাঁচায়। (ই.ফা. ৪৭৩৪, ই.সে. ৪৭৩৫)


সুনান নাসাঈ অঃ->জিহাদ বাব->আল্লাহ্‌র পথে জান-মাল দিয়ে জিহাদকারীর ফযীলত হাঃ-৩১০৫

আবূ সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্নিতঃ

এক ব্যক্তি রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর খিদমতে এসে বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্‌! কোন্‌ ব্যক্তি উত্তম? তিনি বললেনঃ যে নিজের জান ও মাল দিয়ে আল্লাহ্‌র পথে জিহাদ করে। সে ব্যক্তি বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্‌! তারপর কোন্‌ ব্যক্তি? তিনি বললেনঃ সে মু’মিন ব্যক্তি, যে পর্বতের উপত্যকাসমূহের কোন উপত্যকায় বসবাস করে এবং আল্লাহ্‌কে ভয় করে এবং নিজের অনিষ্ট থেকে লোকদের রক্ষা করে।


জামে' আত-তিরমিজি অঃ->জিহাদের ফযিলত বাব->কোন ধরনের মানুষ সবচাইতে উত্তম? হাঃ-১৬৬০

আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে প্রশ্ন করা হলঃ কোন ধরনের মানুষ সবচাইতে উত্তম? তিনি বললেনঃ আল্লাহ্ তা’আলার পথে যে সকল মানুষ জিহাদ করে। তারা আবার প্রশ্ন করলেন, তারপর কে? তিনি বললেনঃ পাহাড়ের কোন উপত্যকায় যে মু’মিন আশ্রয় নিয়ে নিজের প্রতিপালককে ভয় করে চলে এবং মানুষকে নিজের অনিষ্ট হতে নিরাপদে রাখে। সহীহ্‌, তালীকুর রাগীব (২/১৭৩), নাসা-ঈ


সুনানে ইবনে মাজাহ অঃ->কলহ-বিপর্যয় বাব->নির্জনতা অবলম্বন হাঃ-৩৯৭৮

আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) থেকে বর্নিতঃ

বর্ণিতঃ এক ব্যক্তি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট এসে বললো, কোন্ লোক অধিক উত্তম? তিনি বলেন: জান-মালসহ আল্লাহর পথে জিহাদকারী। সে বললো, তারপর কে? তিনি বলেন: যে ব্যক্তি কোন গিরিসংকটে অবস্থান করে মহান আল্লাহর ইবাদতে রত থাকে এবং মানুষের ক্ষতি করা থেকে বিরত থাকে। [৩৩১০]