সুনানে আবু দাউদ অঃ→পবিত্রতা অর্জন বাব→গোসলের সময় মহিলার তাদের চুলের বাঁধন খুলবে কি? হাঃ-২৫৩

আয়িশাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমাদের কেউ জুনুবী হলে সে হাতে তিন অঞ্জলি পানি নিত। অর্থাৎ উভয় হাতে পানি নিয়ে মাথার উপর ঢেলে দিত। তারপর এক হাতে পানি নিয়ে শরীরের এক পাশে এবং অপর হাতে পানি নিয়ে শরীরের অন্য পাশে ঢেলে দিত। সহীহঃ বুখারী।


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...