সুনানে ইবনে মাজাহ অঃ->ওসিয়ত বাব->এক-তৃতীয়াংশ সম্পদে ওসিয়াত করা হাঃ-২৭১১

ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

আমি আশা করি যে, লোকেরা (তাদের ওসিয়াতের পরিমাণ) এক-তৃতীয়াংশ থেকে এক-চতুর্থাংশে কমিয়ে আনুক। কেননা, রাসূলূল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ এক-তৃতীয়াংশও বেশী বা পর্যাপ্ত হয়ে যায়। [২৭১১] তাহকীক আলবানীঃ সহীহ।


সুনান নাসাঈ অঃ->ওয়াক্‌ফ বাব->বন্টনের পূর্বে শরীকী জমি ওয়াক্‌ফ করা হাঃ-৩৬০৪

ইব্‌ন উমর (রাঃ) থেকে বর্নিতঃ

উমর (রাঃ) রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)- এর নিকট উপস্থিত হয়ে বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্! আমি এমন উত্তম মাল পেয়েছি, যা আমি এর পূর্বে কখনও পাইনি। আমার নিকট একশত মাল (উট ইত্যাদি) ছিল, আমি খায়বরবাসীদের নিকট থেকে তা দিয়ে জমির একশত অংশ ক্রয় করেছি। এখন আমি তা দিয়ে মহান মহীয়ান আল্লাহ্ তা‘আলার নৈকট্য লাভ করতে চাই। তিনি বললেনঃ তুমি তার মূল (জমি) রেখে দাও এবং তা থেকে উৎপন্নদ্রব্য দান কর।