সহিহ বুখারী অঃ->কূটকৌশল বাব->হেবা ও শুফ‘আর ক্ষেত্রে কূটকৌশল গ্রহণ করা। হাঃ-৬৯৭৫

ইব্‌নু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ হেবা করে আবার তাকে ফেরত নেয়া লোকের তুলনা যেন এমন একটি কুকুর যে বমি করে তা আবার গলাধঃকরণ করে। আমরা যেন এরূপ খারাপ দৃষ্টান্ত স্থাপন না করি। (আধুনিক প্রকাশনী- ৬৪৯১, ইসলামিক ফাউন্ডেশন- ৬৫০৪)


সুনান নাসাঈ অঃ->হিবা বাব->এ বিষয়ে আবদুল্লাহ্‌ ইব্‌ন আব্বাস (রাঃ) -এর হাদীসে বর্ণনায় বিরোধ হাঃ-৩৬৯৮

ইব্‌ন আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন : রাসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন : ‘কু’ দৃষ্টান্ত আমাদের জন্য প্রযোজ্য নয়। দান করে তা ফেরত গ্রহণকারী বমি করে সে বমি পুনঃ ভক্ষণকারীর ন্যায়।


সুনান নাসাঈ অঃ->হিবা বাব->এ বিষয়ে আবদুল্লাহ্‌ ইব্‌ন আব্বাস (রাঃ) -এর হাদীসে বর্ণনায় বিরোধ হাঃ-৩৬৯৯

ইব্‌ন আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন : রাসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন : মন্দ উপমা আমাদের জন্য গ্রহণযোগ্য নয়। দান করে তা ফেরত গ্রহণকারী, বমি করে তা পুনঃ ভক্ষণকারী কুকুরের ন্যায়।


সুনান নাসাঈ অঃ->হিবা বাব->এ বিষয়ে আবদুল্লাহ্‌ ইব্‌ন আব্বাস (রাঃ) -এর হাদীসে বর্ণনায় বিরোধ হাঃ-৩৭০০

ইব্‌ন আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন : রাসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন : মন্দ উদাহরণ আমাদের জন্য স্বীকার্য নয়। দান করে তা ফেরত গ্রহণকারী ঐ কুকুরের ন্যায়, যে বমি করে সে বমি পুনঃভক্ষণ করে।