আবূ বাক্রের কন্যা আসমা (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে বললেনঃ খরচ করো তবে কত খরচ করলে তা গুনে রেখো না। তাহলে আল্লাহ তা’আলা তোমাকে গুনে গুনে দিবেন। (অর্থাৎ কম দিবেন) (ই.ফা. ২২৪৪, ই.সে.২২৪৫)
আসমা (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ খরচ করো তবে কত খরচ করলে তার হিসাব রেখো না। তাহলে আল্লাহ তা’আলা তোমাদেরকে গুনে গুনে দিবেন। আর জমা করে রেখো না তাহলে আল্লাহ জমা করে রাখবেন। (অর্থাৎ আল্লাহ তোমাকে দিবেন না।) (ই.ফা. ২২৪৫, ই.সে.২২৪৬)
আসমা বিন্ত আবূ বকর (রাঃ) থেকে বর্নিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁকে বলেছেনঃ তুমি হিসাব করে খরচ (দান) করবে না নতুবা আল্লাহ্ তা’আলাও তোমাকে হিসাব করে দিবেন।
এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...