আনাস (রাঃ) থেকে বর্নিতঃ
বারীরাহ (রাঃ)-কে সদকাকৃত গোশতের কিছু আল্লাহ্র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে দেয়া হল। তিনি বললেন, তা বারীরাহ’র জন্য সদকা এবং আমাদের জন্য হাদিয়া। আবূ দাঊদ (রহঃ) বললেন যে, শু’বাহ (রহঃ) কাতাদা (রহঃ) সূত্রে আনাস (রাঃ)-এর মাধ্যমে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে হাদীসটি বর্ণনা করেছেন।
আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, বারীয়াহ (রাঃ) নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে কিছু গোশ্ত উপহার দিলেন। এটা তাকে সদাক্বাহ্ হিসেবে দেয়া হয়েছিল। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ এ গোশ্ত তার (বারীরার) জন্য সদাক্বাহ্ কিন্তু আমাদের জন্য হাদিয়্যাহ্ বা উপঢৌকন হিসেবে গণ্য। (ই. ফা. ২৩৫৩, ই. সে. ২৩৫৩)
‘আয়িশাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ
একদা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে কিছু গরুর গোশ্ত আনা হলো। অতঃপর বলা হলো এ গোশ্ত বারীরাকে সদাক্বাহ্ হিসেবে দান করা হয়েছে। তখন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, এটা তার জন্য সদাক্বাহ্ কিন্তু আমাদের জন্য হাদিয়্যাহ্ বা উপঢৌকন।” (ই. ফা. ২৩৫৪, ই. সে. ২৩৫৪)