সহিহ বুখারী অঃ->ক্রয়-বিক্রয় বাব->নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কর্তৃক ধারে ক্রয় করা। হাঃ-২০৬৯

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

একবার তিনি যবের আটা ও পুরানো গন্ধযুক্ত চর্বি নিয়ে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট উপস্থিত হলেন। রাবী বলেন, আমি তাঁকে বলতে শুনেছি যে, মাদীনায় অবস্থান কালে তাঁর বর্ম জনৈক ইয়াহুদীর নিকট বন্ধক রেখে তিনি নিজ পরিবারের জন্য তার হতে যব খরিদ করেন। [রাবী কাতাদাহ (রহঃ) বলেন] আমি তাঁকে [ আনাস (রহঃ)-কে] বলতে শুনেছি যে, মুহাম্মদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)- এর পরিবারের কাছে এক সা’ পরিমাণ গম বা এক সা’ পরিমাণ আটা ও থাকত না, অথচ সে সময় তাঁর নয়জন সহধর্মিণী ছিলেন


জামে' আত-তিরমিজি অঃ->ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য বাব->নির্দিষ্ট মেয়াদে মূল্য পরিশোধের শর্তে বাকীতে ক্রয়-বিক্রয়ের অনুমতি হাঃ-১২১৫

আনাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলাম যবের রুটি ও বাসী চর্বি নিয়ে। তখন এক ইয়াহূদীর নিকট বিশ সা’ খাদ্যশস্যের বিনিময়ে তাঁর লৌহবর্মটি বন্ধক ছিল। তিনি তাঁর পরিবারের লোকদের জন্য তা নিয়েছিলেন। আমি একদিন তাঁকে বলতে শুনলামঃ মুহাম্মাদের (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের) পরিবার-পরিজনের নিকট কোন রাতে না এক সা’ পরিমাণ খেজুর আর না এক সা’ পরিমাণ খাদ্যশস্য মজুদ ছিল। এ সময় তার নয়জন স্ত্রী ছিল। সহীহ্‌, ইবনু মা-জাহ (২৪৩৭), বুখারী।