সহিহ বুখারী অঃ→ক্রয়-বিক্রয় বাব→নৌপথে বাণিজ্য হাঃ-২০৬৩

আবূ হুরায়রা (রাঃ) সূত্রে আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্নিতঃ

তিনি বনী ইসরাঈলের এক ব্যক্তির আলোচনায় বলেন, সে নদীপথে বের হল এবং নিজের প্রয়োজন সেরে নিল। এরপর রাবী পুরা হাদীসটি বর্ণনা করেন।


সহিহ বুখারী অঃ→শর্তাবলী বাব→ঋণের বিষয়ে শর্তারোপ করা। হাঃ-২৭৩৪

আবূ হুরায়রা (রাঃ) সূত্রে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এক ব্যক্তির উল্লেখ করে বলেন যে, সে বনূ ইসরাঈলের এক ব্যক্তির নিকট এক হাজার স্বর্ণ মুদ্রা ধার চাইলে সে তাকে নির্দিষ্ট সময়ে পরিশোধের শর্তে তা দিল। ইবনে ‘উমর (রাঃ) এবং ‘আত্বা (রহঃ) বলেন, ঋণের ব্যাপারে সময় নির্ধারিত করা হলে তা জায়িয।


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...