সহিহ বুখারী অঃ->ক্রয়-বিক্রয় বাব->শুকনো আঙ্গুরের পরিবর্তে শুকনো আঙ্গুর এবং খাদ্য দ্রব্যের পরিবর্তে খাদ্য দ্রব্য ক্রয় বিক্রয়। হাঃ-২১৭২

ইবনু ‘উমর (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মুযাবানা নিষেধ করেছেন। তিনি বলেন, মুযাবানা হলো- শুকনো খেজুর তাজা খেজুরের বিনিময়ে ওজন করে বিক্রি করা, বেশি হলে তা আমার প্রাপ্য, কম হলে তা পূরণ করা আমার দায়িত্ব।


সহিহ বুখারী অঃ->ক্রয়-বিক্রয় বাব->শুকনো আঙ্গুরের পরিবর্তে শুকনো আঙ্গুর এবং খাদ্য দ্রব্যের পরিবর্তে খাদ্য দ্রব্য ক্রয় বিক্রয়। হাঃ-২১৭৩

ইবনু ‘উমর (রাঃ) থেকে বর্নিতঃ

রাবী বলেন, আমাকে যায়দ ইবনু সাবিত (রাঃ) বলেন যে, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) অনুমান করে আরায়া এর অনুমতি দিয়েছেন।


সহিহ মুসলিম অঃ->ক্রয়-বিক্রয় বাব->শুকনা খেজুরের বিনিময়ে তাজা খেজুর বিক্রি করা হারাম কিন্তু ‘আরায়া [১১] হারাম নয় হাঃ-৩৭৭৬

যায়দ ইবনু সাবিত (রা.) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) দানকৃত খেজুর অনুমানে পরিমাপ করে বিক্রির অনুমতি দিয়েছেন। (ই.ফা. ৩৭৪০, ই.সে. ৩৭৪০)


সুনানে ইবনে মাজাহ অঃ->ব্যবসা-বাণিজ্য বাব->আরিয়া পদ্ধতির লেনদেন (গাছের মাথার খেজুর অনুমানে ক্রয়-বিক্রয়)। হাঃ-২২৬৯

যায়দ বিন সাবিত (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) গাছের উপরিস্থিত খেজুর অনুমানে পরিমান নির্ধারণ করে সংগৃহীত খেজুরের বিনিময়ে বিক্রয় করার অনুমতি দিয়েছেন। ইয়াহইয়া (রাঃ) বলেন, গাছের মাথার খেজুর অনুমানে পরিমান নিরূপণ করে ঘরের শুকনা খেজুরের সাথে বিনিময় করাকে আরিয়্যা বলে। [২২৬৯]


সুনান নাসাঈ অঃ->ক্রয়-বিক্রয় বাব->খোরমার বিনিময়ে অনুমান করে ‘আরায়া’ বিক্রী করা হাঃ-৪৫৩৮

যায়দ ইব্‌ন সাবিত (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আরায়ার ক্ষেত্রে অনুমতি দান করেছেন যে, তা অনুমান করে বিক্রী করা যাবে।