সহিহ মুসলিম অঃ->মুসাকাহ (পানি সেচের বিনিময়ে ফসলের একটি অংশ প্রদান) বাব->খাদ্যের বদলে খাদ্য সমান সমান বিক্রয় হাঃ-৩৯৭৫

আবূ সা‘ঈদ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, বার্‌নী জাতীয় খেজুর নিয়ে বিলাল (রাঃ) আগমন করলেন। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁকে জিজ্ঞেস করলেন, এ কোত্থেকে এনেছ? বিলাল (রাঃ) বলল, আমাদের নিকট নিম্ন শ্রেণীর খেজুর ছিল আমি তা থেকে দু’ সা‘ এক সা‘ -এর বিনিময়ে বিক্রি করেছি, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে খাওয়ানোর জন্যে। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তখন বললেনঃ হায় আফসোস! এতো সাক্ষাত সুদ, এরূপ করো না, বরং যখন তুমি খেজুর ক্রয় করতে চাও, তখন এটাকে বিক্রি করবে, তারপর এর মূল্য দ্বারা ক্রয় করবে। ইবনু সাহ্‌ল (রহঃ) তাঁর বর্ণনায় ‘তখন’ শব্দটি উল্লেখ করেননি। (ই. ফা. ৩৯৩৮, ই. সে. ৩৯৩৭)