সহিহ বুখারী অঃ->ক্রয়-বিক্রয় বাব->ধোঁকাপূর্ণ দালালী এবং এরূপ ক্রয়-বিক্রয় অবৈধ হওয়ার মতামত হাঃ-২১৪২

ইবনু ‘উমর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) প্রতারণামূলক দালালী হতে নিষেধ করেছেন। (৬৯৬৩, মুসলিম ২১/৪, হাঃ ১৫১৬) (আ.প্র. ১৯৯৪, ই.ফা. ২০০৯)


সুনানে আবু দাউদ অঃ->ইজারা (ভাড়া ও শ্রম বিক্রয়) বাব->ষাঁড় দ্বারা পাল দিয়ে তার মজুরি গ্রহণ হাঃ-৩৪২৯

ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) পুরুষ পশুর দ্বারা মাদী পশুকে সঙ্গম করিয়ে তার মজুরী গ্রহণ করতে নিষেধ করেছেন। সহীহ : তিরমিযী (১২৯৬)।


সুনান নাসাঈ অঃ->ক্রয়-বিক্রয় বাব->উটের পাল দেওয়ার বিনিময় গ্রহন হাঃ-৪৬৭১

আবদুল্লাহ ইবন উমর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মাদীর সাথে নরের পাল দেয়ার পর বিনিময় গ্রহন করতে নিষেধ করেছেন।