সুনানে ইবনে মাজাহ অঃ->ব্যবসা-বাণিজ্য বাব->কারিগরি শিল্প প্রসঙ্গে। হাঃ-২১৪৯

আবু হুরায়রাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আল্লাহ এমন কোন নবী পাঠাননি যিনি ছাগল চরাননি। সাহাবীগন তাকে বললেন, ইয়া রাসুলুল্লাহ! আপনিও? তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, আমিও। কয়েক কীরাতের বিনিময়ে আমি মক্কাবাসীদের ছাগল চরিয়েছি। সুওয়য়াদ (রাঃ) বলেন প্রতিটি বকরী এক কীরাতের বিনিময়ে। [২১৪৯]