সহিহ বুখারী অঃ->সলম ( অগ্রিম ক্রয়-বিক্রয় ) বাব->নির্দিষ্ট মেয়াদে অগ্রিম বেচা-কেনা। হাঃ-২২৫৪

মুহাম্মাদ ইবনু আবূ মুজালিদ (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আবূ বুরদা ও ‘আবদুল্লাহ্‌ ইবনু শাদ্দাদ (রহঃ) আমাকে আবদুর রহমান ইবনু আবযা ও ‘আবদুল্লাহ্‌ ইবনু আবূ আওফা (রাঃ)- এর নিকট পাঠালেন। আমি ‘সলম’ পদ্ধতিতে ক্রয়-বিক্রয় সম্পর্কে তাদের জিজ্ঞেস করলে তাঁরা উভয়ে বললেন, আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)- এর সঙ্গে (জিহাদে) আমরা মালে গনীমত লাভ করতাম, আমাদের কাছে সিরিয়া হতে কৃষকগণ আসলে আমরা তাদের সঙ্গে গম, যব, ও যায়তুনে নির্দিষ্ট মেয়াদে সলম করতাম। তিনি [মুহাম্মাদ ইবনু আবূ মুজালিদ (রহঃ)] বলেন, আমি জিজ্ঞেস করলাম, তাদের নিকট সে সময় ফসল মওজুদ থাকত, কি থাকত না? তাঁরা উভয়ে বললেন, আমরা এ বিষয়ে তাদেরকে জিজ্ঞেস করিনি।

সহিহ বুখারী অঃ->সলম ( অগ্রিম ক্রয়-বিক্রয় ) বাব->নির্দিষ্ট মেয়াদে অগ্রিম বেচা-কেনা। হাঃ-২২৫৫