মুহাম্মাদ অথবা ‘আব্দুল্লাহ ইবনু মুজালিদ (রহঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, অগ্রিম ক্রয়-বিক্রয়ের সম্পর্কে ‘আব্দুল্লাহ ইবনু শাদ্দাদ ও আবূ বুরদার (রাঃ) মতভেদ করেন। তারা আমাকে ইবনু আবূ ‘আওফার (রাঃ) নিকট পাঠালেন। আমি তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম), আবূ বকর (রাঃ) ও ‘উমার (রাঃ) এর যুগে গম, বার্লি, খেজুর এবং কিসমিস অগ্রিম ক্রয়-বিক্রয় করতাম। ইবনু কাসীরের বর্ণনায় রয়েছেঃ এমন লোকদের নিকট থেকে অগ্রিম ক্রয় করা হতো যাদের কাছে এগুলো বর্তমান থাকতো না। এরপর তারা (হাফ্স ইবনু ‘উমার ও ইবনু কাসীর) একইরূপ বর্ণনা করেন। অতঃপর আমি ইবনু আবযাকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনিও একই কথা বললেন। সহীহঃ ইবনু মাজাহ(২২৮২)
আবুল মুজালিদ থেকে বর্নিতঃ
আবদুল্লাহ বিন শাদ্দাদ ও আবু বারযা (রাঃ)-এর মধ্যে অগ্রিম ক্রয়-বিক্রয় সম্পর্কে মতভেদ হয়। তাই তারা আমাকে আবদুল্লাহ বিন আবু আওফা (রাঃ)-এর নিকট পাঠালেন। আমি তাকে এ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমরা রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর যুগে এবং আবু বক্র (রাঃ) ও উমর (রাঃ) এর যুগে গম, যব, কিশমিশ ও খেজুর অগ্রিম ক্রয়-বিক্রয় করতাম এমন লোকেদের সাথে যাদের কাছে তা বিদ্যমান থাকতো না। (রাবী আবুল মুজালিদ বলেন) আমি বিন আবযা (রাঃ) কে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনিও অনুরূপ জবাব দেন। [২২৮২]
আবদুল্লাহ ইব্ন আবু মুজালিদ (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেনঃ আমি ইব্ন আবু আওফা (রাঃ)– কে দাদন ক্রয়১ সম্মন্ধে জিজ্ঞাসা করলাম, তা কি বৈধ, না অবৈধ? তিনি বললেনঃ আমরা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম), আবূ বকর সিদ্দিকী এবং উমর (রাঃ)– এর সময়ে গম, যব, খেজুর ইত্যাদি ‘দাদন’ করতাম। আর এই ব্যাবসা আমরা এমন লোকদের সাথে করতাম, যাদের সম্বন্ধে আমাদের এই ধারনা ছিল না যে, তাদের নিকট এই বস্তু আছে কি নেই।
ইব্ন আবুল মুজালিদ (রাঃ) থেকে বর্নিতঃ
একদা আবু বুরদা এবং আবদুল্লাহ ইবন শাদ্দাদ (রাঃ) দাদন বেচাকেনার ব্যাপারে বিতর্কে লিপ্ত হন। পরে তারা আমাকে ইবন্ আবু আওফার নিকট প্রেরণ করেন। আমি তাঁর নিকট জিজ্ঞাসা করলে তিনি বললেনঃ আমরা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সময় এবং আবূ বকর ও উমর (রাঃ)– এর সময়ে দাদন বেচাকেনা করতাম। আরা আমরা এটা গম, যব, কিশমিশ, খেজুর ইত্যাদিতে এমন লোকদের সাথে করতাম, যাদের নিকট এ সকল বস্তু আছে বলে আমরা মনে করতাম না। এরপর আমি ইবন আবযা (রাঃ)– কে এ সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনিও অনুরূপ বলেন।