সহিহ বুখারী অঃ->ক্রয়-বিক্রয় বাব->মৃত জন্তুর চর্বি গলানো জায়েজ নয়। এরুপ চর্বিজাত তেল বিক্রি করাও যাবে না। হাঃ-২২২৪

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, আল্লাহ্‌ তা’আলা ইয়াহূদীদের বিনাশ করুন। তাদের জন্য চর্বি হারাম করা হয়েছে। তারা তা (গলিয়ে) বিক্রি করে তার মূল্য ভোগ করে। আবূ ‘আবদুল্লাহ (ইমাম বুখারী) (রহঃ) বলেন ..... এর অর্থ আল্লাহ্‌ তাদের বিনাশ করুন .... অর্থ বিনাশ করা গেল ..... এর অর্থ মিথ্যাবাদী।


সহিহ বুখারী অঃ->আম্বিয়া কিরাম ('আঃ) বাব->বনী ইসরাঈল সম্পর্কে যা বর্ণিত হয়েছে। হাঃ-৩৪৬০

ইব্‌নু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, ‘উমর (রাঃ) বলেন, আল্লাহ্‌ অমুক লোককে ধংস করুক! সে কি জানে না যে, নবী‎ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, আল্লাহ্‌ ইয়াহূদীদের ওপর লা’নত করুন। তাদের জন্য চর্বি হারাম করা হয়েছিল। তখন তারা তা গলিয়ে বিক্রি করতে লাগল। জাবির ও আবূ হুরায়রা (রাঃ) নবী‎ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হাদীস বর্ণনায় ইব্‌নু ‘আব্বাস (রাঃ)-এর অনুসরণ করেছেন।


সহিহ বুখারী অঃ->তাফসীর বাব->আল্লাহর বাণীঃ হাঃ-৪৬৩৩

জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ

আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-কে বলতে শুনেছি যে, আল্লাহ তা‘আলা ইয়াহূদীদেরকে অভিসম্পাত করেছেন, যখন তিনি তাদের উপর চর্বি নিষিদ্ধ করেছেন তখন তারা ওটাকে তরল করে জমা করেছে, তারপর বিক্রি করে তার মূল্য ভক্ষণ করেছে। আবূ আসিম (রহ.) ......... হাদীস বর্ণনা করেছেন জাবির (রাঃ) নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) থেকে। [২২৩৬] (আ.প্র. ৪২৭২, ই.ফা. ৪২৭৫)


সহিহ মুসলিম অঃ->মুসাকাহ (পানি সেচের বিনিময়ে ফসলের একটি অংশ প্রদান) বাব->মদ, মৃতজন্তু, শূকর ও মূর্তি বিক্রি করা হারাম হাঃ-৩৯৪২

ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, ‘উমার (রাঃ)-এর নিকট এ খবর এলো যে, সামুরা (রাঃ) মদ বিক্রি করেছেন। তখন তিনি বললেন, আল্লাহ সামুরার ধ্বংস করুন। সে-কি জানে না যে, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আল্লাহ ইয়াহুদী জাতির উপর অভিশাপ দিয়েছেন। তাদের উপর চর্বি হারাম করা হয়েছিল। এরপর তারা তা গলিয়ে বিক্রি করে। (ই. ফা. ৩৯০৫, ই. সে. ৩৯০৪)


সহিহ মুসলিম অঃ->মুসাকাহ (পানি সেচের বিনিময়ে ফসলের একটি অংশ প্রদান) বাব->মদ, মৃতজন্তু, শূকর ও মূর্তি বিক্রি করা হারাম হাঃ-৩৯৪৪

আবূ হুরাইরাহ্ (রাঃ) সূত্রে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আল্লাহ ইয়াহুদীদের ধ্বংস করে দিন। তিনি তাদের উপর চর্বি হারাম করেছেন, তারপর তারা তা বিক্রি করে মূল্য ভক্ষণ করেছে। (ই. ফা. ৩৯০৭, ই. সে. ৩৯০৬)


সহিহ মুসলিম অঃ->মুসাকাহ (পানি সেচের বিনিময়ে ফসলের একটি অংশ প্রদান) বাব->মদ, মৃতজন্তু, শূকর ও মূর্তি বিক্রি করা হারাম হাঃ-৩৯৪৫

আবূ হুরাইরাহ্‌ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আল্লাহ ইয়াহুদী জাতিকে ধ্বংস করুন। তাদের উপর চর্বি হারাম করা হয়েছে, তারপর তারা তা বিক্রি করে তার মূল্য ভক্ষণ করেছে। (ই. ফা. ৩৯০৮, ই. সে. ৩৯০৭)


সুনানে ইবনে মাজাহ অঃ->পানীয় ও পানপাত্র বাব->শরাবের ব্যবসা হাঃ-৩৩৮৩

ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

সামুরা (রাঃ) শরাব বিক্রয় করেন এ কথা উমার (রাঃ) জানতে পেরে বললেন, আল্লাহ সামুরাকে ধ্বংস করুনঃ সে কি জানে না যে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ "আল্লাহ তা'য়ালা ইহূদীদের অভিশম্পাত করুন, তাদের প্রতি চর্বি হারাম করা হয়েছিল, কিন্তু তারা তা গলিয়ে বিক্রি করতো’’। [৩৩৮৩] তাহকীক আলবানীঃ সহীহ।


সুনান নাসাঈ অঃ->ফারা‘ এবং ‘আতীরা বাব->হারাম বস্তু দ্বারা উপকৃত হওয়ার উপর নিষেধাজ্ঞা হাঃ-৪২৫৭

ইব্‌ন আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, উমর (রাঃ)-এর নিকট সংবাদ পৌঁছলো যে, সামুরা (রাঃ) মদ বিক্রি করেন। তিনি বললেনঃ সামুরার জন্য সর্বনাশ! সে কি জানে না যে, রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আল্লাহ্‌ তা’আলা ইয়াহূদীদেরকে ধ্বংস করুন; যখন তাদের উপর চর্বি হারাম করা হলো, তখন তারা তা গলিয়ে নিল।