সহিহ মুসলিম অঃ→ক্রয়-বিক্রয় বাব→জমি বর্গা [১৪] দেয়া হাঃ-৩৮২৬

আব সা’ঈদ খুদ্‌রী (রা.) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলু্ল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মুযাবানাহ্‌ ও মুহাকালাহ্‌ থেকে নিষেধ করেছেন। মুযাবানাহ্‌ হলো খেজুর গাছের মাথায় ঝুলে থাকা ফল ক্রয় করা, আর মুহাকালাহ্‌ হলো জমি ইজারা দেয়া। (ই.ফা. ৩৭৯০, ই.সে. ৩৭৯০)


সুনানে ইবনে মাজাহ অঃ→বন্ধক বাব→জমি ভাড়া নেয়া হাঃ-২৪৫৫

আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মুহাকালা নিষিদ্ধ করেছেন। মুহাকালা হলো, জমি কেরায়া (বর্গা) দেয়া। [২৪৫৫]


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...