সুনান নাসাঈ অঃ->ক্রয়-বিক্রয় বাব->মুলামাসার ব্যাখ্যা হাঃ-৪৫১০

আবূ সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) নিষেধ করেছেনঃ ‘মুলামাসা’ ধরনের ক্রয়-বিক্রয় করতে অর্থাৎ কাপড় না দেখে কেবল স্পর্শ করবে আর তাতেই বেচাকেনা সাব্যস্ত হয়ে যাবে। আর তিনি নিষেধ করেছেন ‘মুনাবাযা’ প্রণালীতে ক্রয়-বিক্রয় করতে। আর তা হলো কোন কাপড় নাড়াচাড়া করা বা দেখার আগে কোন ব্যক্তির দিকে ছুঁড়ে মারা আর তাতে ক্রয়- বিক্রয় সাব্যস্ত হয়ে যাওয়া।


সুনান নাসাঈ অঃ->ক্রয়-বিক্রয় বাব->মুনাবাযার ব্যাখ্যা হাঃ-৪৫১৪

আবূ সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ‘মুলামাসা’ থেকে নিষেধ করেছেন। আর ‘মুলামাসা’ হলো কাপড় না দেখে কেবল স্পর্শের মাধ্যমে বিক্রি সাব্যস্ত করা। [এইরূপে বিক্রয় করলে আর ক্রেতা-বিক্রেতার কোন ইখতিয়ার থাকবে না।] আর তিনি নিষেধ করেছেন ‘মুনাবাযা’ পদ্ধতির ক্রয়-বিক্রয় থেকে আর ‘মুনাবাযা’ হলো, এক ব্যক্তি অন্য ব্যক্তির দিকে স্বীয় কাপড় নিক্ষেপ করবে তা নাড়াচাড়া করার পূর্বে।