সহিহ বুখারী অঃ→ক্রয়-বিক্রয় বাব→যে ব্যক্তি কোত্থেকে সম্পদ কামাই করল, তার পরোয়া করে না। হাঃ-২০৫৯

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণিত। তিনি বলেন, এমন এক যুগ আসবে, যখন মানুষ পরোয়া করবে না যে, সে কোথা হতে সম্পদ উপার্জন করল, হালাল হতে না হারাম হতে।


সুনান নাসাঈ অঃ→ক্রয়-বিক্রয় বাব→সন্দেহ যুক্ত উপার্জন পরিহার করা হাঃ-৪৪৫৪

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসু্লুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, অতিসত্ত্বর লোকের উপর এমন সময় এসে পড়বে যখন কেউ এই কথার পরওয়া করবেনা যে, সে কোন পথে মাল সংগ্রহ করলো- হালাল পথে না হারাম পথে।


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...