সহিহ বুখারী অঃ->আম্বিয়া কিরাম ('আঃ) বাব->৬০/৫৪. অধ্যায়ঃ হাঃ-৩৪৮০

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

নবী‎ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, পূর্বযুগে কোন এক লোক ছিল, যে মানুষকে ঋণ প্রদান করত। সে তার কর্মচারীকে বলে দিত, তুমি যখন কোন গরীবের নিকট টাকা আদায় করতে যাও, তখন তাকে মাফ করে দিও। হয়ত আল্লাহ্‌ তা’য়ালা এ কারণে আমাকে ক্ষমা করে দিবেন। নবী‎ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, যখন সে আল্লাহ্‌ তা’আলার সাক্ষাৎ লাভ করল, তখন আল্লাহ্‌ তাকে ক্ষমা করে দিলেন।


সহিহ মুসলিম অঃ->মুসাকাহ (পানি সেচের বিনিময়ে ফসলের একটি অংশ প্রদান) বাব->অসহায়কে সুযোগ দেয়ার ফযীলত হাঃ-৩৮৯০

আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ এক লোক মানুষের সাথে লেনদেন করত। সে তার গোলামকে বলে দিত, তুমি যখন কোন অভাবগ্রস্তের কাছে যাবে তখন তাকে ক্ষমা করে দিবে। হয়ত আল্লাহ আমাদেরকেও ক্ষমা করে দিবেন। অতঃপর সে ব্যক্তি আল্লাহর সাথে মিলিত হলো। আর আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। (ই. ফা. ৩৮৫৩, ই. সে. ৩৮৫২)


সুনান নাসাঈ অঃ->ক্রয়-বিক্রয় বাব->কর্জ উসুল করতে কোমল ব্যবহার করা হাঃ-৪৬৯৫

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ এক ব্যক্তির লোকদের কর্জ দিত; যখন সে কোন গরীবকে দেখতো, তখন সে তার চাকরকে বলতোঃ তাকে ক্ষমা করে দাও, হয়তো আল্লাহ্‌ তা’আলা এর বিনিময়ে আমাদেরকে ক্ষমা করবেন। এরপর লোকটির মৃত্যুর পর আল্লাহ্‌ তা’আলার দরবারে উপস্থিত হলে, আল্লাহ্‌ তা’আলা তাকে ক্ষমা করে দিলেন।