সহিহ বুখারী অঃ->পানি সেচ বাব->শুকনো জ্বালানী কাঠ ও ঘাস বিক্রয় করা। হাঃ-২৩৭৪

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, কারো নিকট সাওয়াল করা, যাতে সে তাকে কিছু দিতেও পারে ,আবার নাও দিতে পারে, এর চেয়ে পিঠে বোঝা বহন করা (তা বিক্রি করা) উত্তম।


সহিহ মুসলিম অঃ->মসজিদ ও সালাতের স্থানসমূহ বাব->প্রচন্ড রোদ না হলে যুহরের সলাত আও্ওয়াল ওয়াক্তে আদায় করা মুস্তাহাব হাঃ-১২৯২

খাব্বাব (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমরা গরমের সময় সলাত আদায় করা সম্পর্কে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) - এর কাছে গিয়ে অভিযোগ করলে তিনি আমাদের অভিযোগ গ্রহণ করলেন। (ই.ফা.১২৭৯, ই.সে.১২৯২)


সুনান নাসাঈ অঃ->যাকাত বাব->ভিক্ষা করা হাঃ-২৫৮৪

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তোমাদের কারো এক বোঝা কাঠ সংগ্রহ করে তা নিজ পিঠে বহন করে আনা এবং বিক্রি করা ভিক্ষা করার চেয়ে উত্তম। যে সে কারো কাছে ভিক্ষা চাইবে এবং সে হয়তো তাকে দিবে অথবা দিবে না।