সহিহ বুখারী অঃ->ক্রয়-বিক্রয় বাব->স্বহস্তের উপার্জনে জীবিকা নির্বাহ করা। হাঃ-২০৭২

মিকদাম (রাঃ) সূত্রে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কখনো কেউ খায় না। আল্লাহর নবী দাঊদ (আঃ) নিজ হাতে উপার্জন করে খেতেন।