সহিহ বুখারী অঃ→হায়েজ বাব→হায়েয অবস্থায় স্ত্রীর সাথে সংস্পর্শ করা। হাঃ-২৯৯

‘আয়িশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমি ও নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জানাবাত অবস্থায় একই পাত্র হতে পানি নিয়ে গোসল করতাম। (২৫০) (আ.প্র. ২৯০, ই.ফা. ২৯৫)


সহিহ বুখারী অঃ→ই’তিকাফ বাব→ঋতুবতী কর্তৃক ই‘তিকাফকারীর চুল আঁচড়ে দেওয়া। হাঃ-২০২৮

নবী সহধর্মিণী ‘আয়িশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, মসজিদে ই‘তিকাফরত অবস্থায় নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমার দিকে তাঁর মাথা ঝুঁকিয়ে দিতেন আর আমি ঋতুবতী অবস্থায় তাঁর চুল আঁচড়িয়ে দিতাম।


সুনান নাসাঈ অঃ→পবিত্রতা বাব→ঋতুমতি স্ত্রী কর্তৃক স্বামীর মাথা ধৌত করা হাঃ-২৭৫

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইতিকাফ অবস্থায় আমার দিকে তাঁর মাথা বের করে দিতেন আর আমি তা ধুয়ে দিতাম অথচ তখন আমি ঋতুমতি।


সুনান নাসাঈ অঃ→পবিত্রতা বাব→ঋতুমতি স্ত্রী কর্তৃক স্বামীর মাথা ধৌত করা হাঃ-২৭৬

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইতিকাফ অবস্থায় মসজিদ হতে তাঁর মাথা আমার দিকে বের করে দিতেন আর আমি তা ধুয়ে দিতাম, অথচ তখন আমি ঋতুমতি।


সুনান নাসাঈ অঃ→হায়য ও ইস্তিহাযা বাব→ঋতুমতি স্ত্রী কর্তৃক স্বামীর মাথা ধুয়ে দেয়া হাঃ-৩৮৭

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইতিকাফ অবস্থায় আমার দিকে তাঁর মাথা বাড়িয়ে দিতেন আর আমিও ঋতুমতি অবস্থায় তা ধুয়ে দিতাম।


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...