সহিহ বুখারী অঃ->খবরে ওয়াহিদ বাব->নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমীর ও দূতদেরকে একজনের পর একজন করে পাঠাতেন। হাঃ-৭২৬৫

সালামা ইব্‌নু আক্‌ওয়া (রাঃ) থেকে বর্নিতঃ

বর্ণিত যে, রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আশুরার দিন আসলাম কবীলার এক লোককে বললেনঃ তোমার কওমের মধ্যে ঘোষণা কর, কিংবা বলেছিলেনঃ লোকের মাঝে ঘোষণা কর যে, যারা আহার করেছে তারা যেন অবশিষ্ট দিন পূর্ণ করে, আর যারা আহার করেনি তারা যেন সওম রাখে।(আধুনিক প্রকাশনী- ৬৭৫৭, ইসলামিক ফাউন্ডেশন- ৬৭৬৯)


সুনান নাসাঈ অঃ->সাওম (রোযা) বাব->রাত্রে সাওমের নিয়্যত না করলে পরবর্তী দিনের নফল সাওম (রোযা) পালন হবে কি? হাঃ-২৩২১

সালামা (রাঃ) থেকে বর্নিতঃ

রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এক ব্যক্তিকে বলেছিলেন, তুমি আশুরার দিন ঘোষণা করে দাওঃ যে ব্যক্তি না খেয়ে থাকে আর যে ব্যক্তি এখনো কিছু খায়নি সে যেন সাওম (রোযা) পালন করে।১