জাবির ইবনু সামুরাহ (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট জনৈক ব্যাক্তির লাশ উপস্থিত করা হল। সে চেপ্টা তীরের আঘাতে আত্মহত্যা করেছে। কিন্তু রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তার জানাযার সলাত আদায় করেননি। (ই.ফা. ২১৩১, ই.সে. ২১৩৪)
উবায়দুল্লাহ (রহঃ) থেকে বর্নিতঃ
ইব্ন আব্বাস (রাঃ)-কে যখন আশুরার সাওম (রোযা) সস্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল তখন তিনি তাকে বলতে শুনেছেনঃ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) রমযান মাসের ও আশুরার সাওম (রোযা) ব্যতীত অন্য কোন দিনের সাওম (রোযা)-কে অন্য দিনের সাওমের (রোযার) উপর গুরত্ব দিয়েছেন বলে আমার জানা নেই।